কোতয়ালীর অভিযানে ৩০ সিআর ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০২:৪০ পিএম, ২০২২-০৮-২২

কোতয়ালীর অভিযানে ৩০ সিআর ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

দূর্গম পাহাড়ি এলাকার কাপ্তাই লেকে নৌ পথ পাড়ি দিয়ে ২ ঘন্টা অভিযান পরিচালনা করে  ৩০টি সিআর ওয়ারেন্ট (যার মধ্যে বিভিন্ন মেয়াদে সাজা ওয়ারেন্ট ১৫ টি) ভুক্ত ০২ জন  আসামিকে  গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে রাঙ্গামাটি কোতয়লী থানা পুলিশ।

আসামীরা হলেন,  মো.শামসু আলমের ছেলে মো জসিম ও মো. আব্দুল কাদের এর ছেলে মো. জাহাঙ্গীর । তারা দুজনই রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবাঘোনা এলাকার বাসিন্দা।

বুধবার (১৭ আগস্ট) রাঙ্গামাটি কোতয়ালি থানার  এ এস আই সুরেশ দাশ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা  হয় । থানা সূত্রে জানা যায় ,  এর আগে একাধিক অভিযান পরিচালনা করিলেও সফলতা  আসেনি । এবার সার্বিক চেষ্টায় এই অভিযানে সফল হয়েছে বলেন তারা।