নিজস্ব প্রতিবেদক | ১০:০৭ পিএম, ২০২২-০৮-২১
৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও করে সেই ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানা মামলা দায়ের করেছেন এক ভূক্তভোগী শিক্ষার্থীর মা। ২০শে আগষ্ট ধর্ষণের অভিযোগে ৯ এর (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নাম্বার-৭।
এদিকে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত মো: সুজন ওরফে নয়নকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার এসআই ক্যহলা চিং মারমা। তিনি জানান, আমরা মামলাটি দায়েরের পর থেকেই উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় আসামীকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবশেষে রোববার বিকেলে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছি। সোমবার আসামীকে আদালতে প্রেরণ করা হবে।
মামলার বাদী ভিকটিমের মা এজাহারে উল্লেখ করেছেন, আমাদের ও ছেলেটির উভয় পরিবারের বাসা পাশাপাশি হওয়ার সুবাধে উভয় পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিলো। এই সম্পর্ককে কাজে লাগিয়ে ১৭/০৭/২০২২ ইং তারিখ বুধবার সকালে আমার ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ১২ বছর বয়সী মেয়েকে ফূসলিয়ে নিজেদের ঘরে নিয়ে যায় সুজন।
এসময় ধারালো ছুরি দিয়ে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিডিও করে রাখে। এই ঘটনা কাউকে জানালে ভিকটিম ও তার ছোট ভাইকে খুন করার হুমকিও দিয়েছে সুজন। পরবর্তীতে ধর্ষণের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে উক্ত শিক্ষার্থীকে আরো বেশ কয়েকবার ধর্ষণ করা হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করেছেন ভিকটিমের মা।
সর্বশেষ গত ১৭/০৮/২০২২ ইং তারিখে মেয়েটিকে ডেকে নিয়ে আবারো জোরপূর্বক ধর্ষণ করায় মেয়েটি মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এতে করে বিষয়টি মেয়েটির পরিবারের সদস্যদের দৃষ্টিগোচর হলে মেয়ের মা তাকে জিজ্ঞাসা করলে মায়ের কাছে সে ঘটনার বিস্তারিত খুলে বলে।
মেয়ের মা জানান, আমার স্বামী মারা যাওয়ার পর আমি মানুষের বাসায় কাজ করে আমার ৫টি সন্তানকে লালিত করে তুলছি। নিজে না খেয়ে হলেও মেয়েটিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করাচ্ছিলাম। কিন্ত এই ঘটনায় আমার সবশেষ হয়ে গেছে। আমি ন্যায় বিচার চাই।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited