নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৯ পিএম, ২০২২-০৮-১৯
বান্দরবানের বেপরোয়া ইজিবাইকের (টমটম) ধাক্কায় মোঃ মিনহাজ নামে নয় বছরের শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট) দুপুরের বান্দরবান পৌর শহর বালাঘাটা বাজারের যাত্রী ছাউনি এলাকায় এঘটনা ঘটে।
নিহত মোঃ মিনহাজ(৯) বান্দরবান সদর বালাঘাটা ১নম্বর ওয়ার্ড এলাকার মোঃ তৈয়বের ছেলে।
স্থানীয়রা জানায়, বালাঘাটা যাত্রী ছাউনি এলাকার একটি মুদির দোকান থেকে খাবার নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে এসে টমটম (ব্যাটারি চালিত ইজিবাইক) শিশু মিনহাজকে ধাক্কায় দিলে রাস্থায় পড়ে যায়। পরে টমটমের গাড়ির চাকা শিশুটির মাথার উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে পটিয়া থানা এলাকায় পৌছালে শিশু মিনহাজের মৃত্যু হয়।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ইজিবাইকে (টমটম) আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আইনানুগত প্রক্রিয়াধীন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited