নিজস্ব প্রতিবেদক | ০১:৩১ এএম, ২০২২-০৮-১৮
একাত্তরে মুক্তিযোদ্ধার সহায়তাকারী দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক সহায়তা দিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
বুধবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর রাঙামাটিস্থ প্রধান কার্যালয়ে বোর্ড চেয়ারম্যান প্রদত্ত এ সহায়তা গ্রহন করেন দয়াল কৃঞ্চ চাকমা (৯১)।
এসময় তাঁর স্ত্রী শান্তি বালা চাকমাও উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতাযুদ্ধের সময় রাঙামাটির বুড়িঘাটের কমতলী পাহাড় এলাকায় পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন বীরশ্রেষ্ট মুন্সি আবদুর রউফ।
এদিনটি ছিল ১৯৭১ সালের ২৪ এপ্রিল। এরপরের বুড়ির ঘাটের ভাংগামুরা এলাকার বাসিন্দা ইশ্বর চন্দ্র চাকমা ও চিক্ষপুদি চাকমার পুত্র দয়াল কৃষ্ণ চাকমা শহীদ মুন্সি আবদুর রউফকে সেই কমতলী পাহাড়ে (বর্তমানে সেই ছোট পাহাড়টি শহীদ বীর শ্রেষ্ট মুন্সি আবদুর রউফ এর স্মৃতি সৌধ হিসেবে পরিচিত) কবরস্থ করেন।
সেজন্য রাঙামাটিবাসীর পাশাপাশি দেশবাসী মুক্তিযুদ্ধের সহায়তাকারী হিসাবে দয়াল কৃঞ্চ চাকমাকে সম্মান ও শ্রদ্ধা করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited