নুরুল কবির | ০৩:৪৬ পিএম, ২০২০-১০-১৫
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন- পার্বত্য শান্তিচুক্তি পুর্ণ বাস্তবায়নে কাজ করছে সরকার। আমরা চাই সারা বাংলাদেশকে নিয়ে একসঙ্গে উন্নয়ন করতে। আমরা সবাই মিলেই বাংলাদেশ। কাউকে বাদ দিয়ে আমরা বাংলাদেশের কথা চিন্তাও করি না। সবাই ভাই ভাই হয়ে আমরা চলতে চাই।
বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের থানচি থানা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সীমান্ত রক্ষা ও সীমান্ত নিরাপত্তা জোরদার করার জন্য সীমান্ত সড়কের কাজ করছি। এই কাজ সম্পন্ন হলে বান্দরবানসহ পাহাড়ের উন্নয়ন বৃদ্ধি পাবে। আগামী প্রজম্ম বান্দরবানের পর্যটনের প্রতি আকৃষ্ট হবে।
এর আগে মন্ত্রী হেলিকপ্টার যোগে থানচি বিজিবি সদর দপ্তরে অবতরণ করলে তাঁকে ফুলের তোড়া নিয়ে বরণ করে নেন বিজিবির বান্দরবান সেক্টরের কমান্ডার কর্ণেল নাহিদুল ইসলাম গাজী। পরে মন্ত্রী নব নির্মীত থানা ভবন এলাকায় পৌছলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার মন্ত্রীকে স্বাগত জানান।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল উপস্থিত ছিলেন। বিকালে মন্ত্রী বাগলাই রোড় পরিদর্শন করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited