নিজস্ব প্রতিবেদক | ১১:১৭ পিএম, ২০২২-০৮-১৫
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙামাটি প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিকাল তিনটায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মনসুর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি বিএম ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আনন্দ জ্যোতি চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: আলী, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি রাঙামাটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দীপু, দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা পরিচালক জিমি কামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, ওয়ার্ল্ড পিস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির সাধারন সম্পাদক দেবাশীষ পালিত রাজা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান, মঈনুদ্দিন বাপ্পি, দীপ্ত হান্নান, মো: ইয়াছিন রানা সোহেল।
বক্তারা বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিনে বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবার হত্যা করা হয়েছিলো।
ঘাতকরা শুধু সেদিন বঙ্গবন্ধুকেই হত্যা করেনি এর মধ্যদিয়ে স্বাধীনতার মূল চেতনাকে হত্যা করা হয়েছিল।
বক্তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন। তার নেতৃত্বেই আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। আর জাতির পিতাকে ছাড়া বাংলাদেশের অস্তিত্বও কল্পনা করা যায় না।
বঙ্গবন্ধু আজীবন স্বপ্ন দেখেছেন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনার উন্নত বাংলাদেশের। মানুষকে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্নের বাস্তবায়নও করেছিলেন। কিন্তু সেই সময়ে বাঙালি জাতির মহান নেতাকে স্বপরিবার হত্যা করে ঘাতকদল ইতিহাসের নিষ্ঠুরতম ঘটনা ঘটিয়েছিল। যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল।
আলোচনা সভার আগে জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি প্রেস ক্লাবের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited