থানচি প্রতিনিধি | ০৩:৩৮ পিএম, ২০২০-১০-১৫
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সীমান্ত রক্ষা এবং সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করার জন্য থানচি থেকে লিকরির সীমান্ত সড়কটি করা হচ্ছে। আমরা আশা করছি এ সড়কটির কাজ শেষ হলে আরো ইনভেষ্টার আসবে, আরো লোকজন পুঁজি বিনিয়োগ করবেন।
বৃহষ্পতিবার (১৫অক্টোবর) সকালে গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) ও স্থাপত্য অধিদপ্তর এর বাস্তবায়নে এবং বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় ৯কোটি ৪৭লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বান্দরবানের থানচি থানার ৪তলা ভবনের ফলক উম্মোচন করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বান্দরবান খুবই সুন্দর জায়গা। শুধু বান্দরবানই নয়, খাগড়াছড়ি, রাঙ্গামাটিও অনেক সুন্দর জায়গা। পার্বত্য এলাকার মানুষের নিরাপত্তার জন্য যা যা কিছু করার দরকার সবই সরকার করছে বলেও জানান মন্ত্রী।
এরপর অতিথিরা থানা ভবনের সামনে বৃক্ষরোপন করেন। পরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার), বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতারসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
এছাড়া বিকালে নির্মানাধীণ সীমান্ত সড়কের বাগলাই নামক ৪কিলোমিটার স্থান পরিদর্শন করবেন তিনি। আগামীকাল শুক্রবার থানচির দূর্গম রেমাক্রী এলাকা পরিদর্শন করে বান্দরবান ত্যাগ করবেন তিনি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited