নিজস্ব প্রতিবেদক | ০১:০০ এএম, ২০২২-০৮-১৪
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক এনোভেটিভ টু এ্যসপায়ার প্রকল্পের শিক্ষক বাতায়নের রাঙামাটি জেলার আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর ও ভার্চুয়াল এডুকেটর কোলাবরেশনের রাঙামাটি জেলার প্রতিনিধি নির্বাচিত হলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুর জামাল। তিনি করোনাকালীন ও পরবর্তী সময়ে কাপ্তাই উপজেলায় অনলাইন ক্লাস বাস্তবায়ন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয়করণে বিশেষ ভূমিকা পালন করেন।
নুর জামাল ২০১৬ সালে এনটিআরসিএ এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে সহকারী শিক্ষক হিসেবে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি অত্র জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ব্যবসায়ী মোঃ নায়েব আলী সওদাগরের বড় সন্তান। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সমাপ্ত করেন। এলএলবি সম্পন্নকারী এই গুণী শিক্ষক বর্তমানে শিক্ষায় ডিগ্রি অর্জনে অধ্যয়নরত আছেন।
অনলাইনে সারাদেশের শিক্ষকবৃন্দের প্লাটফর্ম শিক্ষক বাতায়নের অ্যাম্বাসেডর ও ভিইিসির প্রতিনিধি হওয়ায় তিনি এ-টু-আইয়ের অভিজিৎ সাহা, ভিইসির মহিউদ্দিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন স্যারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে সারাদেশের সাথে তাল মিলিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে শিক্ষার ক্ষেত্রে আইসিটির ব্যবহারে শিক্ষকদের গুণগত মান বৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধিকল্পে ভূমিকা রেখে জাতিসংঘের এসডিজি-৪ অর্জনে কাজ করে যেতে সকলের সহযোগিতা কামনা করেন নুর জামাল।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited