নিজস্ব প্রতিবেদক | ১০:১৬ পিএম, ২০২২-০৮-০৬
বান্দরবানের লামায় ইজিবাইক দুর্ঘটনায় তাসমিন আক্তার (১৬) নামে এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। এতে ইজিবাইকে থাকা চালকসহ আরও ৫ জন গুরুত্বর আহত হয়েছে।
শনিবার (৬ আগস্ট) সকালে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাসমিন আক্তার মালুমঘাট আইডিয়াল স্কুল এ্যন্ড কলেজের ২০২২ সালের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
নিহত তাসমিন আক্তার চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের মেয়ে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে লামা যাওয়ার পথে আসছিলেন ইজিবাইক। এসময় ইয়াংছা আর্মি ক্যাম্প সংলগ্ন মোড়ে টমটমটি (ব্যাটারি চালিত ইজিবাইক) নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে টমটমে থাকা ড্রাইভারসহ মোট ৬ জন গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকেরধীন অবস্থায় চকরিয়া হাসপাতালে তাসমিন আক্তার নামে ওই এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়।
লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি লামা থানা এলাকায় ঘটেছে। তবে নিহতের বাড়ি চকরিয়া হওয়াতে চকরিয়া থানা ব্যবস্থা নেবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited