বাঘাইছড়ি প্রতিনিধি | ০১:২৫ এএম, ২০২২-০৭-২৬
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের খেলা দেখতে গিয়ে উপজেলা সদর মসজিদের পুকুরে ডুবে কাচালং বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র মোঃ মারুফ হোসেন (১২) মৃত্যু হয়েছে।
সে বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়াডের ঢেবার পাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে। ২৫ জুলাই সোমবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় ৪ সহপাঠী সহ পুকুরে গোসল করতে নেমে সে তলিয়ে যায়।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয় তিন যুবকের সহায়তায় পুকুরে খুঁজাখুঁজি করে অচেতন অবস্থায় মারুফ হোসেনকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন বলেন মারুফ হোসেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে ডিসপ্লেতে অংশ নেয়ার জন্য আসে খেলা শুরু হলে ৩ বন্ধু সহ পোশাক খুলে পুকুর পাড়ে রেখে গোসল করতে নেমে তলিয়ে যায়।
ঘটনার পরপরই বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন এবং শিক্ষকগণ নিহত ছাত্র মারুফ হোসেনের বাড়িতে যান তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরদেহ দাফন সম্পন্ন করার জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited