নিজস্ব প্রতিবেদক | ১২:৩২ এএম, ২০২২-০৭-২০
রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ২০ টি মামলায় ১০ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাপ্তাইয়ের বড়ইছড়ি সদর সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এই অভিযান পরিচালনা করেন।
এসময় কাপ্তাই সড়কে অবস্থানরত সিএনজি গাড়িতে ভাড়ার মুল্য তালিকা না থাকায় এবং বিভিন্ন মোটরসাইকেলের সঠিক কাগজপত্র ও চালকদের হেলমেট না থাকার অপরাধে দন্ডবিধি ১৮৬০ বিভিন্ন ধারা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় এই ২০ টি মামলা করা হয় এবং সেইসাথে ১০ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালীন সময়ে কাপ্তাই থানার পুলিশ সদস্য এবং উপজেলা ইউএনও অফিসের কর্মচারীরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited