আলমগীর মানিক | ০২:৩০ এএম, ২০২২-০৭-০৯
নগরের দেওয়ানহাট কেন্দ্রীয় খাদ্য সরবরাহ কেন্দ্র (সিএসডি) থেকে নিখোঁজ হয়ে গেছে সরকারি চাল বোঝাই ট্রাক। এ ঘটনায় সিএমপির ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছে চট্টগ্রাম বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের (ডিআরটিসির) নিবন্ধিত মেসার্স হারুন এন্টারপ্রাইজ নামক একটি পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান। মো. সেলিম উদ্দিন নামক এক যুবক নিজেকে এ প্রতিষ্ঠানের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধি উল্লেখ করে এ জিডি করেন।
সংশ্লিষ্টদের অভিযোগ, সরকারি চাল বোঝাই ট্রাক উধাও হয়ে যাওয়ার ঘটনায় থানায় জিডি করার পর আটদিন গত হতে চলেছে। তবে পুলিশ গত আট দিনেও সন্ধান দিতে পারেনি।
জিডিতে সেলিম উদ্দিন জানায়, চট্টগ্রাম খাদ্য নিয়ন্ত্রকের (আরসিফুড) দপ্তর ২৭ জুন ৩৭৬৯ নম্বর স্মারকে নগরের দেওয়ানহাট সিএসডি থেকে রাঙামাটি এলএসডির অনুকূলে ১৫ মেট্রিক টন আতপ চাল পরিবহন বরাদ্দপত্র জারি করেছেন। এ চাল পরিবহনে ২৭ জুন সন্ধ্যার পর ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রাধিকার প্রাপ্ত প্রতিনিধি মো. সেলিম নগরের কদমতলীর জনৈক মঈন উদ্দিনের মাধ্যমে একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১০১১) ভাড়া করেন।
জিডির ভাষ্য, আরসি ফুডের বরাদ্দপত্র অনুসারে নগরের দেওয়ানহাট সিএসডি থেকে গত ২৮ জুন ওই ট্রাকে ৩০৩ বস্তা (১৫ মে.ট.) আতপ চাল বোঝাই করে ৩৬০৩০২৮ নং ভি-ভয়েজসহ রাঙামাটির এলএসডির উদ্যেশ্যে পাঠানো হয়। স্বাভাবিকভাবে ট্রাকটি ২৯ জুন গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও জেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান তা পৌঁছেনি।
উল্লেখ্য : কালো বাজারে পাচারকৃত চাল বোঝাই একটি ট্রাক সিলগালা হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে বাকলিয়া থানার আঙ্গিনায়। গত ২৮ জুন দিনগত রাতে নগরের বাকলিয়া রাজাখালীতে খালাসের সময় চাল বোঝাই ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলাও হয়েছে।
কারাগারে পাঠানো হয়েছে ওই ট্রাকের চালককে। তবে রহস্যজনক কারণে সরকারি চাল আত্মসাতকারী যুবলীগ নেতা বেলাল উদ্দিন ও তার ভাই হেলাল উদ্দিনকে চালবোঝাই ট্রাকসহ আটক করে ফের ছেড়ে দেওয়া হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited