নিজস্ব প্রতিবেদক | ০২:২৪ পিএম, ২০২২-০৭-০৫
বান্দরবানের লামায় মোটরসাইকেল চালককে জবাই করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) রাত ১টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি সড়কের নাজিরাম ত্রিপুরা পাড়ার শয়তাইন্না পাহাড়ের রাস্তার পাশে জবাই করা লাশটি দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। নিহত চালকের নাম হচ্ছে শফিউল কাদের (২৩)। সে উপজেলার সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আন্ধারি এলাকার মো. ইউনুছের ছেলে। শফিউল ভাড়ায় মোটর সাইকেল চালায় এবং সরই ইউনিয়নের ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির ৫৩ নম্বর সদস্য। সরই মোটরসাইকেল সমিতির সাধারণ সম্পাদক মো. জাবেদ বলেন, গতরাতে মোটরসাইকেলে করে আজিজনগর যাবে বলে শফিউল কাদেরকে দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে যায়। রাত ১টায় আমরা খবর পেয়ে নাজিরাম ত্রিপুরা পাড়ায় এলাকায় যায়। সেখানে জবাই করা শফিউল কাদেরের লাশ পড়ে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে বিষয়টি লামা থানা ও নিহতের পরিবারকে অবহিত করা হয়। আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতে সন্ধ্যার পরে কোন এক সময় হয়তো এই ঘটনা ঘটে। তবে নির্জন এলাকা হওয়ায় রাত ১টার পরে জানাজানি হয় এবং আমাদেরকে খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। খুনিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited