নুরুল কবির | ০৭:২৮ পিএম, ২০২০-০৯-০১
বান্দরবানে দুটি উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ অর্থায়নে ৮ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে এ কাজের উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল হাসান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশল মো.আবু সাদত জিল্লুর রহমান, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর,সাবেক সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলকাবাসীরা উপস্থিত ছিলেন।
এর আগে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের সুয়ালক ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সুয়ালক -সুলতানপুর সড়কের উদ্বোধন ও ৩ কোটি ৮২ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে রেইচা বাজার শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে আলোচনা সভায় পার্বত্যমন্ত্রী বলেছেন, তিন পার্বত্য জেলায় বিদ্যুৎহীন এলাকার জনসাধারণের সুবিধার্থে প্রায় ২১৭ কোটি টাকা ব্যয়ে ৪২ হাজার ৫শত পরিবারের মধ্যে সোলার বিতরনের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
পার্বত্যমন্ত্রী আরো বলেন, পার্বত্য এলাকার দুর্গম এলাকায় দ্রুত এ প্রকল্পের কাজ শুরু করা হবে এবং প্রকল্পের কাজ সম্পন্ন হলে পার্বত্য দুর্গম এলাকাগুলো বিদ্যুৎ সুবিধার আওতায় চলে আসবে। এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সুয়ালক ইউনিয়ন পরিষদের ৪৩জন গরীব ও অসহায় পরিবারের হাতে সোলার হোম সিস্টেম তুলে দেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited