নিজস্ব প্রতিবেদক | ০৯:২৪ পিএম, ২০২২-০৬-১৯
কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে পানির উপর নির্ভরশীল দেশের একমাত্র কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনও কিছুটা বেড়েছে।
রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহেরের সাথে রোববার ১৯ জুন যোগাযোগ করা হলে তিনি জানান,কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৩টি ইউনিটে মোট ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এরমধ্যে ২নং ইউনিটে ৩৯ মেগাওয়াট,৩নং ইউনিটে ২৯ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ৩০ মেগাওয়াট উৎপাদন হয়েছে।
তিনি আরও বলেন, ১নং ইউনিট পুর্নবাসনের জন্য বন্ধ থাকলেও ৪নং ইউনিটটি হ্রদে পানি আরও বৃৃদ্ধি পেলে চালু করা হবে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল)। হ্রদে বর্তমানে ৮৯.৭৬ এমএসএল পানি থাকার কথা থাকলেও রোববার সকাল ৯টা পর্যন্ত পানি আছে ৭৭.০৪ এমএসএল।
কেন্দ্রের ব্যবস্থাপক আরও জানান,এখন বর্ষা মৌসুম প্রচুর ব্রষ্টিপাত হচ্ছে,ফলে ধীরে ধীরে হ্রদে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে।
প্রসঙ্গত, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২শ’ ৩০ মেগাওয়াট। কিন্তু পানির অভাবে গত মার্চ থেকে এ পর্যন্ত রেশনিং পদ্ধতিতে কেন্দ্রের দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited