দীপু-মামুনের নেতৃত্বে এবার রাঙামাটি বিএনপি


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৯ পিএম, ২০২২-০৬-০৯

দীপু-মামুনের নেতৃত্বে এবার রাঙামাটি বিএনপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বরাবরের মতোই ব্যালটের মাধ্যমে নিজেদের নেতৃত্ব বেছে নিয়েছে রাঙামাটি বিএনপির কাউন্সিলররা। বৃহষ্পতিবার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের শুণ্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে দীপেন তালুকদার দীপু সভাপতি ও এডভোকেট মামুনুর রশীদ মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলে ১৫০জন ভোটারের মধ্যে ১৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে দীপন তালুকদার দীপু ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি সাইফুল ইসলাম ভুট্টো পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট মামুনুর রশীদ মামুন ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি এডভোকেট সাইফুল ইসলাম পনির পেয়েছেন ৬৯ ভোট।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলনায়তনে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির নির্বাচন পরিচালনায় কমিটির আহবায়ক আবু নাছির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসাবে চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার সহ-সাংগঠিক সম্পাদক হারুনুর রশীদ।

সর্বশেষ ২০২১ সালের ১৩ নভেম্বর রাঙামাটি জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মোঃ শাহ আলম সভাপতি, দীপন তালুকদার সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম শাকিল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কিন্তু এ সম্মেলনের পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই অসুস্থ হয়ে মারা যান সভাপতি শাহ আলম। পদটি শুন্য হওয়ায় কেন্দ্রীয় বিএনপি এ পদে উপ নির্বাচনের সিদ্ধান্তে দিলে ওই সম্মেলনে নির্বাচিত সাধারণ সম্পাদক দীপন তালুকদার পদত্যাগ করে সভাপতি পদে প্রার্থী হলে সাধারণ সম্পাদক পদটিও শুন্য হয়ে যায়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের শুন্যপদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।