নিজস্ব প্রতিবেদক | ০১:১২ পিএম, ২০২২-০৬-০৯
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে উত্তোলন করা৫০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে পৌর ট্রাক টার্মিনাল এলাকায় অভিযানে এসব জব্দ করা হয়।
বুধবার (৮ মে) বেলা ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ট্রাক টার্মিনাল ও তার সংলগ্ন কাপ্তাই হ্রদে জেগে উঠা চরে অবৈধভাবে উত্তোলন করে রাখা ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এসময় মোঃ নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু রাখার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন জানান, জব্দকৃত বালু নিলামে বিক্রয়ের জন্য প্রক্রিয়াধীন আছে। বিক্রয়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এসময় কোতয়ালী থানার এসআই মোঃ কবির, উপজেলা নির্বাহী অফিসারের সিএ সুজন কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited