বাঘাইছড়ি প্রতিনিধি | ০৬:০৫ পিএম, ২০২২-০৬-০৭
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী (মাহিম) এর ইয়ামাহা মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ৭ জুন মঙ্গলবার সকাল ভোরে সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় মিজানুর রহমান চৌধুরীর বাড়ির পাশেই রাখাছিলো মোটরসাইকেলটি।
সাজেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত কারা কি উদ্দেশ্য মোটরসাইকেলে আগুন দিয়েছে আমরা নিশ্চিত নই। তবে ধারনা করছি গতকাল মেরুং ইউনিয়ন ও বাঘাইহাট এলাকার ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ফেইসবুক স্ট্যাটাস কে কেন্দ্র করে ঝামেলা তৈরির পর রাতে বাঘাইহাট বাজারে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়, এর পরপরই যেহেতু ঘটনা তাই আমরা মনে করছি ঐ ঘটনা কেন্দ্র করেই আগুন দিয়ে থাকতে পারে।
এদিকে সাজেক থানা ছাত্রলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী মাহিম বলেন কে বা কাহারা আগুন দিয়েছে তা আমি নিশ্চিত নই তাই এখনো থানায় কোন অভিযোগ দেইনি সাজেক থানার ওসি নুরুল আলম ঘটনা স্থল পরিদর্শন করছেন। আর স্থানীয় বিএনপি নেতা কর্মীরা দুপুরে আসছেন মোটরসাইকেলের বিষয়ে তারা নিজেরাই ব্যাবস্থা নিবেন তাই আর তাদের সাথে বিরোধে যায়নি।
সাজেক থানার ওসি নুরুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন এখনো লিখিতো কোন অভিযোগ পাইনি আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি অভিযোগ পেলেই তদন্ত পূর্বক ব্যাবস্থা নিবো।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited