বাঘাইছড়ি প্রতিনিধি | ০৩:৫৫ পিএম, ২০২২-০৬-০৭
॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে প্রচারনায় আচরণ বিধি লঙ্ঘন করার দায়ে সতন্ত্র মেয়র প্রার্থী মোবাইল প্রতীকের রহমত উল্লাহ খাজাকে ১০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে নির্বাচন কমিশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
৭ জুন রবিবার সন্ধায় পৌরসভার তিন নং ওয়ার্ডের মুসলিম ব্লক বাজারে রাস্তা বন্ধ রেখে সমাবেশ করায় পৌরসভার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অপরাধে ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান এই অর্থ দন্ড প্রদান করেন। এসময় খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সামনেই সতন্ত্র প্রার্থীর লোকজন জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমানের সাথে উত্তেজিত হয়ে পরেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
খাগড়াছড়ি জেলা নির্বাচনী কর্মকর্তা ও বাঘাইছড়ি রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান বলেন, রাস্তা বন্ধ করে জনদূর্ভোগ তৈরি করে জনসমাবেশ করা যাবে না, এটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন।
২২.৮ বর্গমাইলের এই পৌর নির্বাচন আগামী ১৫ই জুন প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ০২ সাধারণ কাউন্সিলর পদে ২১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন পৌরসভায় মোট ভোটার ১১,১৭১ জন, এর মধ্যে পুরুষ ৫৮২০ ভোটার , নারী ভোটার ৫৩৫১ জন। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩ টি। প্রাথীদের প্রচারনায় এখন ব্যস্থ সময় পার করছেন পৌরবাসী। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বিজিবির পাশাপাশি মাঠে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited