নিজস্ব প্রতিবেদক | ০৯:৫০ পিএম, ২০২২-০৬-০৬
সোমবার (৬ জুন) সকালে জেলা সমাজসেবা আওতাধীন রাঙ্গামাটি শিশু পরিবার সভাকক্ষে ”পুষ্টি,পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি ডেইরী ফারমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর আয়োজনে ১-৭ জুন ২০২২ইং বিনামূল্যে দুগ্ধপান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি ডেইরী ফারমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর স্বত্ত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, খাদ্যাভাসের সাথে মেধাবী এবং উন্নত জাতি গঠনের একটি নিবিড় সর্ম্পক রয়েছে। খাদ্যের উপর নির্ভর করে একটি সুস্থ এবং সবল শিশু বেড়ে ওঠে।
তিনি বলেন, পুষ্টিহীন শিশুরা মেধাসম্পন্ন হয়ে গড়ে ওঠেনা, তারা মেধাহীন হয়, তখন তারা সমাজের জন্য দেশের জন্য বিশেষ কোন অবদান রাখতে পারেনা। তাই তিনি সরকারের পাশাপাশি সমাজের সকলকে দুগ্ধ এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে মেধাবী জাতি গঠনে অংশ নেয়ার জন্য আহ্বান জানান।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ শিশু পরিবারের সকল শিশুদের বিনামূল্যে দুধ পান করান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited