নিজস্ব প্রতিবেদক | ১০:৪৯ পিএম, ২০২২-০৬-০৩
॥ নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবানের লামা উপজেলায় পারভীন আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ। শুক্রবার (০৩ জুন) সকাল ১০টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অংশা ঝিরি এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে।
পারভীন আক্তার ওই এলাকার বাসিন্দা মো. নুরুল আবছারের স্ত্রী। তার তিন বছরের এক শিশু কন্যা রয়েছে।
ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী।
ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
৬ নং ওয়ার্ডের ইউপি মেম্বার হেলাল উদ্দিন বলেন, স্থানীয়রা এই ঘটনায় সন্দেহভাজন নিহতের স্বামী মোঃ আবচার কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited