“অতিরিক্ত ডিআইজি”পদোন্নতি পেলেন রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন


আলমগীর মানিক    |    ১২:৪৫ এএম, ২০২২-০৬-০৩

“অতিরিক্ত ডিআইজি”পদোন্নতি পেলেন রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন

রাঙামাটি জেলা পুলিশের পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন এর পদোন্নতি হয়েছে। বৃহস্পতিবার (২রা জুন ২০২২) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

উক্ত প্রজ্ঞাপনের ৩৫ নং কলামে রাঙামাটির বর্তমান পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন এর অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতির তথ্য উল্লেখ করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে ২রা জুন ২০২২ ইং তারিখে উক্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

ইতিমধ্যেই বৃহস্পতিবার দিবাগদ রাত হতেই বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপারকে শুভেচ্ছা জানিয়ে রাঙামাটির বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ কর্মকর্তাগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ষ্ট্যাটাস দিয়েছেন।  

২১ তম (বিসিএস) এর সদস্য মীর মোদ্দাছ্ছের হোসেন ২০২০ সালের ২৫ শে ডিসেম্বর শুক্রবার সকালে রাঙামাটি জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন। এরআগে তিনি এর আগে রাজধানী ঢাকায় ডিমপি’র উপ-কমিশনার হিসাবে কর্মরত ছিলেন।