রাঙামাটিতে বিএনপির নির্বাচন; উৎসবের আমেজে ৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০৮:২১ পিএম, ২০২২-০৬-০১

রাঙামাটিতে বিএনপির নির্বাচন; উৎসবের আমেজে ৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আগামী ০৯জুন রাঙামাটি জেলা বিএনপির কাউন্সিল। কাউন্সিল ঘিরে ঝিমিয়ে থাকা নেতাকর্মীর মধ্যে অনেকটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এরইমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ২টি পদে প্রার্থী হিসেবে লড়ার লক্ষ্যে ৬জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

বুধবার (০১জুন) রাঙামাটি জেলা বিএনপির কার্যলেয়ে এসে চার সদস্য বিশিষ্ট কাউন্সিল পরিচালনা কমিটির কাছে থেকে জেলা বিএনপির সভাপতি পদের জন্য নমিনেশন নিয়েছেন তিন জন। তারা হলেন,এ্যাড, দিপেন দেওয়ান, দীপন তালুকদার, মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টু । 

সাধারণ সম্পাদক পদে নমিনেশন নিয়েছেন ৩জন। তারা হলেন, এ্যাড, সাইফুল ইসলাম পনির,এ্যাড. মামুনুর রশিদ মামুন ও শ্বাশত চাকমা রিংকু বলে জানিয়েছেন রাঙামাটি জেলা  জাসাস এর সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।

জেলা বিএনপির কাউন্সিলের চার সদস্য বিশিষ্ট  নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আবু নাসির,    কাউন্সিল  পরিচলনা কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস, সদস্য মো. হারুনুর রশিদ, সদস্য আগা দেওয়ান উপস্থিত ছিলেন।