মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ১২:৫৫ এএম, ২০২২-০৫-২৯
তৃণমূল সাংবাদিকতায় অবদানের জন্য বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ পাচ্ছেন পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক খ্যাত রাঙ্গামাটি থেকে প্রকাশিত সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পন সম্পাদক ও লেখক পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ।
দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ ও মিডিয়া গ্রুপ আয়োজনে ৫টি ক্যাটাগরিতে ১১জন অনুসন্ধানী সাংবাদিককে এবং তৃণমূল সাংবাদিকতায় অবদানের জন্য প্রতি জেলা থেকে একজন করে মোট ৬৪জন গুণী সাংবাদিককে সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে। সে তালিকায় স্থান পেয়েছেন রাঙ্গামাটি জেলা থেকে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ।
আগামী ৩০মে ২০২২ইং ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তে সন্ধ্যা ৭টায় এই সম্মাননা প্রদান করা হবে।
পাহাড়ের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে বসুন্ধরা গ্রুপের পক্ষে বসুন্ধরা মিডিয়া আওয়ার্ড ২০২১ প্রদান জন্য মনোনীত করায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এসএম জামাল উদ্দিন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি মো. দুলাল মিয়া, ওয়ার্ল্ড পীর্স এন্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট লায়েন এ্যাড. এম এ মজিত অভিনন্দন জানিয়েছেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited