নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৯ এএম, ২০২২-০৫-২৬
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় পপি চাকমা নামের এক গৃহবধু নিহত হয়েছে। স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি এলাকায় চলন্ত ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ মে) রাত ৯টার দিকে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের কলগপাড়া সংলগ্ন রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পপি চাকমা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া গ্রামের বাসিন্দা বলে জানাগেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, একটি অনুষ্ঠানের কাজ শেষে মোটর সাইকেলে করে স্বামী ওলবিন চাকমার সাথে ফিরছিলেন পপি চাকমা। ঘিলাছড়ি এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে ট্রাকের ধাক্কায় পপি চাকমা মারা যান। তার স্বামী ওলবিন চাকমা বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার জানিয়েছেন, ঘিলাছড়ি বাজারের একটু পড়ে যাত্রী ছাউনি রয়েছে। সেখানে রাত ৯টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited