রাঙামাটি শহরে ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪৩ এএম, ২০২২-০৫-২৪

রাঙামাটি শহরে ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল। 

সেমাবার বিকেলে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।


প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোর্শেদুল আলম,এমদাদুল হক মানিক,খোরশেদুল আলম, আব্দুল মজিদ নান্টু, নাজমুল হুদা, মো. ইসমাইল,সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, যুগ্ম সম্পাদক ফজরুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন, পৌর শাখার আহ্বায়ক খাইরুল ইসলাম,সদর উপজেলা শাখার আহ্বায়ক বাশার আজম, কলেজ শাখার সদস্য সচিব অলি আহাদ, পৌর শাখার সদস্য সচিব আব্দুশ শাকুর জাবেদসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।