নিজস্ব প্রতিবেদক | ০২:২৭ এএম, ২০২২-০৫-১৪
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক যুবনেতা ও পৌর আঃলীগের সভাপতি জমির হোসেন। এর আগের বার দলীয় মনোনয়ন চাইলেও তাকে মনোনয়ন দেয়া হয়নি, এবার তিনি নৌকা প্রতীকে দল থেকে মনোনয়ন পেয়েছেন। আজ সন্ধ্যায় মনোনয়নের বিষয়টি চুড়ান্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার। জমির হোসেন ছাত্রজীবন থেকে ছাত্রলীগ, পরে যুবলীগের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
২০০৪ সনে বিএনপি সরকারের আমলে নিজাম উদ্দিন বাবুকে পৌর প্রশাসক করে বাঘাইছড়ি পৌর সভা গঠন করা হয়। এরপর সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের পাশাপাশি বিগত ২টি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির এবং আওয়ামীলীগ নেতা জাফর আলী খান মেয়র নির্বাচিত হন। পৌরসভা গঠন করা হলেও গত ১৮ বছরে বাঘাইছড়ি পৌরবাসীর ভাগ্যর পরিবর্তন হয়নি, পৌরসভায় উন্নয়নে অর্থ বরাদ্দ আসলেও এবং পৌরসভা জনগণ থেকে কর আদায় করলেও জনগণ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। রাতে সড়কবাতি জ্বলে না, সড়কগুলো বেহাল অবস্থা, তবে কিছু কর্মচারীর ভাগ্যের পরিবর্তন হয়েছে আর অনেকে উন্নয়নের নামে করেছে হরিলুট।
এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৭ মে, মনোনয়ন পত্র যাচাই- বাছাই ১৯ মে, প্রার্থীতা প্রত্যাহার ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ১৫ জুন ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
২২.৮ বর্গমাইল আয়তনের এই পৌরসভার ৯ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ হাজার , এরমধ্যে পুরুষ প্রায় ৬ হাজার ৫ শত , নারী ভোটার প্রায় ৫ হাজার ৫ শত । সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৩টি, মোট ভোট কেন্দ্র ৯ টি ও মোট ভোট কক্ষ ৩৩টি।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited