নিজস্ব প্রতিবেদক | ০৩:২২ এএম, ২০২২-০৫-০৯
কাপ্তাই উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করার মাত্র ২ ঘন্টার ব্যবধানে রাঙামাটি জেলা ছাত্রলীগের পক্ষ হতে কাপ্তাই উপজেলা ছাত্র লীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
রবিবার (৮ মে) রাত ১১ টা ৩৩ মিনিটে রাঙামাটি জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা তাঁর ব্যক্তিগত ফেইসবুক আইডি হতে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত এর ঘোষণা দেন।
এই বিষয়ে রাত ১১ টা ৫৮ মিনিটে মুঠোফোনে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার নিকট জানতে চাওয়া হলে, তিনি এই প্রতিবেদককে জানান, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সুপারিশে আমরা রবিবার(৮ মে) রাতে রফিকুল ইসলাম সুমন কে সভাপতি, মোঃ নিজাম উদ্দিন ফরহাদকে সাধারণ সম্পাদক এবং সাইথোয়াই অং চৌধুরী ও মনবীর তঞ্চঙ্গ্যাকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১ বছরের জন্য কাপ্তাই উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করি।
কিন্তু কমিটি ঘোষণার পরক্ষণে আমরা জানতে পারি যে, নতুন কমিটির সভাপতি ও সম্পাদক নিয়মিত ছাত্র না। তাঁরা বায়োডাটাতে এই বিষয়টি লুকিয়ে ছিল। তাই রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা দীপংকর তালুকদার এমপি মহোদয় এর নির্দেশক্রমে আমরা কমিটি স্থগিত ঘোষণা করেছি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited