নিজস্ব প্রতিবেদক | ০৮:২৪ পিএম, ২০২২-০৫-০৮
চরম খাদ্য সংকটে থাকার পরও জেলা প্রশাসনের দেওয়া সহায়তা ফিরিয়ে দিয়েছে বান্দরবানের লামা উপজেলার তিন পাড়ার লোকজন। রোববার (৮ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সার লাংকম ম্রো পাড়া, জয়চন্দ্র ত্রিপুরা পাড়া এবং রেংয়ান ম্রো পাড়ায় খাদ্য সহায়তা নিয়ে গেলে তারা সেটি ফিরিয়ে দেন।
লাংকম পাড়ার বাসিন্দা জহন ম্রো জানান, ২৬ এপ্রিল ম্রো ও ত্রিপুরাদের দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা জুম ফসলসহ আবাদি প্রায় ৩০০ একর জমিতে আগুন ধরিয়ে দেয়। এতে একমাত্র আয়ের উৎস জুম চাষের সব ফসল পুড়ে খাদ্য সংকটে পড়ে তিন পাড়ার বাসিন্দারা।
পরে খাদ্য সহায়তা নিয়ে আসেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু যে রাবার কোম্পানি আমাদের জুম ফসল পুড়িয়ে দিয়ে সবাইকে নিঃস্ব করেছে ওই কোম্পানির একজন কর্মকর্তা হেসে হেসে (উপহাস পূর্বক) ক্ষতিগ্রস্তদের কয়েক জনকে ত্রাণ সহায়তা দেন।
পাড়া প্রধান লাংকন ম্রো জানান, আশপাশের সব পাড়ার লোকজন খাদ্য সংকটে আছেন। প্রসাশনের পক্ষ থেকে সহায়তা দিলে আমরা মাথা নত করে নিবো। কিন্তু যারা আমাদের সবকিছু পুড়িয়ে নিঃস্ব করে দিয়েছে সে কোম্পানির কাছ থেকে মরে গেলেও কিছু নিবো না।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সার জানান, ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা নিয়ে গেলে রাবার কোম্পানির লোকজনের উপস্থিতির অজুহাত দেখিয়ে সেগুলো ফিরিয়ে দেন। আমরা সেখানে ৩৬ পরিবারের জন্য খাদ্য সহায়তা নিয়ে যাই।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited