নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৪ পিএম, ২০২২-০৫-০৮
কাপ্তাই অটল ৫৬ বেঙ্গলের আওতাধীন বাঙালহালিয়া সেনা ক্যাম্পের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে শনিবার (৭ মে) বিকেলে। চন্দ্রঘোনা থানার বাঙালহালিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম অংসিনু মারমা (৩২)। সে রাজস্থলী উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়া এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঙালহালিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সঙ্গীয় সেনা সদস্যরা চন্দ্রঘোনা থানার বাঙালহালিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে।
এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইতিপূর্বে সে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন পিসিজেএসএসের সক্রিয় সদস্য ছিল বলে সূত্রে নিশ্চিত করেছে। সে ইয়াবা ব্যবসায় জড়িত বলে স্বীকার করে।
চন্দ্রঘোনার থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন এবং বিক্রির সাথে জড়িত। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে রবিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited