বান্দরবান প্রতিনিধি | ০১:০৩ এএম, ২০২২-০৫-০৬
॥ বান্দরবান প্রতিনিধি ॥
নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে রাতের আধারে এক অসহায় ব্যক্তির বসত বাড়ীতে হামলা, লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগসহ মারধর করে অভিযোগ উঠেছে। এসময় পরিবারের ৪ সদস্যকে গুরুতর আহত করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় হাদি বারেকের অবস্থা আশংকা জনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
৫ মে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পুর্নবাসন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হাদী বারেক (৬০) স্ত্রী পেয়ারা বেগম (৫৫ ) মেয়ে ফিরুজা আক্তার (২২) ছেলে শহিদুল ইসলাম (১৮)।
আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নতি না হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী আহত ছোট ছেলে জাহিদুল ইসলাম জানিয়েছেন, রাত গভীরে স্ব-পরিবার ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ ২০ জনের একদল মুখোশ পরিহিত অবস্থায় দেশীয় অস্ত্র, দা লাঠি নিয়ে ঘর ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে পরিবারের ৪ সদস্যকে দা,লাঠি দিয়ে মারধর , ঘর ভাংচুর ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতরভাবে আহত করে।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন মুখোশধারী আক্রমন করলে বাড়ির লোকজনের বাঁচাও বাঁচাও শব্দ শুনতে পান। উদ্ধারে জন্য আশপাশের লোকজন পুলিশকে খবর দিলে তারা পালিয়ে যায়।
তারা জানান, পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা মোঃ ইছহাক জমাদার, শহিদ ও মুসলিমসহ অনেকেই দেখতে পান কবির আহমদ ও তার ছেলে সহ মুখোশ পরিহিত ২০ হতে ২৫ জনের মত লোকজন ঘর বাড়ী ভাংচুর করে পরিবারের ৪ সদস্যকে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে পালিয়ে যান।
এব্যাপারে অভিযুক্ত কবির আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খতিয়ান ভুক্ত জায়গায় জোর করে বসতঘর নির্মাণ করায় ভেঙে ফেলার জন্য গেলে তাদের মারতে আসায় এ ঘটনা ঘটেছে।
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রেের ইনচার্জ পরিদর্শক মোঃ হাসেম জানান, পুলিশের টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বাড়ি ভাংচুরের জিনিসপত্র আলামত জব্দ করা হয়েছে।
নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা বলেন, এখনো পর্যন্ত কোন অভিযোগ পাননি । অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ-ই কর্মকর্তা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited