নিজস্ব প্রতিবেদক | ০৯:০২ পিএম, ২০২২-০৪-২৯
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির রাজস্থলীতে অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ জেএসএস’র মূল দলের এক চাঁদা কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার দুপুরে আটককৃত চিনমুই মারমাকে (৩০) বাঙালহালিয়া ইউনিয়নের রমদিয়া পাড়া থেকে আটক করা হয়। সে জেএসএস মূল দলের চাঁদা কালেক্টর বলে প্রাথমিক জিজ্ঞাবাদে জানা গেছে।
সংশ্লিষ্ট্য সূত্রে জানা যায়, কাপ্তাই জোনের বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাকে একনলা বন্দুক ও গুলিসহ আটক করে সেনাবাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত চিনমুই মারমা গত বছর জেএসএস সশস্ত্র দলে যোগদান করে। শুক্রবারে পরিবারের সাথে দেখা করতে আসার খবর পেলে সেনাবাহিনী ঐ এলাকায় করা নজরদারি আরোপ করে। পরে তাকে আটক করতে সক্ষম হয়।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। তাকে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited