বান্দরবান প্রতিনিধি | ০৯:৩৪ পিএম, ২০২২-০৪-২৮
॥ বান্দরবান প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে কাজ করছে। মানুষ এ সরকার দ্বারা উপকৃত হওয়ায় এক নাগাতে তিনবার ক্ষমতায় থাকার সুযোগ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে। সব মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই বাংলাদেশ সুখী-সমৃদ্ধ হবে। তাই বিভিন্ন খাতে সরকার মনোযোগ দিয়ে সেবা-সহযোগিতার হাত প্রসারিত রেখেছে। এ ধারা অব্যাহত রাখার মাধ্যমে দেশের মানুষের উন্নয়ন সাধন করা হবে।
বৃহস্পতিবার সকালে জেলা সমাজসেবা কার্যালয় ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিভিন্ন রোগীদের চিকিৎসায় অনুদানের চেক বিতরণ ও গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।
পার্বত্যমন্ত্রীর বান্দরবান কার্যালয় চত্বরে বান্দরবান জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে ক্যান্সার, থেলাসেমিয়া ও কিডনিসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সহায়তা এবং মেধাবী ছাত্রদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
পার্বত্য মন্ত্রী বলেন, সমাজ সেবা বিভাগ ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের কর্মকান্ড প্রশংসনীয়। তবে মনে রাখতে হবে এসব অনুদান আরও কম সময়ের মধ্যে যেন সংশ্লিষ্টরা পায়, সে দিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, ক্যান্সার, থেলাসেমিয়াসহ জটিল রোগে যথাসময়ে অর্থ দরকার। সময় পেরিয়ে যাওয়ার পর অর্থ পেলে কাজে আসবে না। তাই আগামীতে যাকে দ্রততম সময়ের মধ্যে অনুদানের অর্থ পাওয়া যায়- সে ব্যাপাওে সমাজ সেবা বিভাগকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুছ ফরাজী এবং জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মিল্টন মুহুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর বাহাদুর রোগীর চিকিৎসা অনুদানের চেক ও দরিদ্র-মেধাবীদের মাঝে শিক্ষা অনুদানের নগদ অর্থ তুলে দেন।
এদিকে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মিল্টন মুহুরী জানান, অনুষ্ঠানে ৩০ জনের প্রত্যেককে ৫০ হাজার করে মোট ১৫ লাখ টাকার অনুদান এবং গরিব-মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে সাড়ে তিন হাজার করে মোট ২ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited