নিজস্ব প্রতিবেদক | ১১:৩৩ পিএম, ২০২২-০৪-২৫
রাঙামাটি শহরে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দার সংস্থার দুই সদস্য নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই মোটর সাইকেল আরোহীদের নাম, আবু দাউদ (২৮) ও ঈসা রুহুলুল্লাহ (২৫) বলে জানা গেছে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে ঐ দুই আরোহী বনরূপা থেকে ভেদভেদির দিকে যাচ্ছিল; যাওয়ার পথে পাবলিক হেল্থ এলাকায় তারা একটি (সিএনজি) অটোরিক্সা ওভার টেক করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি পাহাড়িকা বাস ধাক্কা মেরে চলে যায়, এসময় বাইকসহ দুই আরোহী রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজেই ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনার বিষয় বিস্তারিত জেনে তিনি পরে জানাবেন। এ রিপোর্ট পর্যন্ত ঘাতক বাসটির চালক পলাতক ছিল, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত দুই জনই গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য বলে জানা গেছে।
যাত্রীবাহী পাহাড়িকা বাসটির নং ঢাকা মেট্টো-ব ১৪-৪৪৪০ এবং মোটর সাইকল নং ঢাকা মেট্টো-এ ০৭-৫৬২৫।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited