বান্দরবান প্রতিনিধি | ১২:২৫ পিএম, ২০২২-০৪-১৯
॥ বান্দরবান প্রতিনিধি ॥
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বান্দরবানে গরীব ও অসহায় মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করলো রোটারি ক্লাব অব বান্দরবান।
১৮এপ্রিল (সোমবার) বিকালে বান্দরবানের পৌর শহরের হোটেল গ্রীণ ল্যান্ড প্রাঙ্গনে রোটারি ক্লাব অব বান্দরবান এর আয়োজনে সুবিধা বঞ্চিত ৭০পরিবারের হাতে চাউল, ছোলা, মুসর ডাল, তেল, চিনি, পেয়াঁজ, চিড়া, মুড়ি সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
এসময় রোটারী ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মহিউদ্দিন (পিএইচএফ), রোটারী ক্লাব অব বান্দরবানের পিপি রোটারিয়ান মাহাবুবুর রহমান, রোটারী ক্লাব অব বান্দরবানের সেক্রেটারী রোটারিয়ান তরুণ কান্তি দাশ, রোটারিয়ান আনিসুর রহমান সুজন (এম,এইচ,এফ), রোটারিয়ান মোঃ খলিলুর রহমান সোহাগ, রোটারিয়ান খোরশেদ আলম, রোটারিয়ান মোঃ ফারুখ আহম্মেদ চৌধুরী (পিএইচএফ), রোটারিয়ান নাজমুল হাসান ভুইয়া, রোটারিয়ান সুজন চৌধুরী সনজয়সহ রোটারী ক্লাব অব বান্দরবানের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বান্দরবানের আবাসিক হোটেল ডি মোর এর সভা কক্ষে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মহিউদ্দিন (পিএইচএফ) বলেছেন, রোটারী ক্লাব অব বান্দরবান গরীব ও অসহায়দের পাশে থেকে তাদের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন,সামাজিক ও উন্নয়নমুলক বিভিন্ন কাজসহ করোনা আর লকডাউনে গৃহবন্দীদের খাবারসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করে বান্দরবানের অসহায় ও গরীব জনসাধারণের পাশে ছিলো রোটারি ক্লাব,আর ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited