কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


কাপ্তাই প্রতিনিধি    |    ১১:৩৪ এএম, ২০২২-০৪-১৮

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের জগনাছড়ি এলাকায় এক মারমা যুবক নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। যুবকের নাম দীনেশ মারমা (২৫)। রবিবার (১৭ এপ্রিল) রাইখালী ইউনিয়নের জগনাছড়ি মারমা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পারিবারিক কলহের জেরে দীনেশ আত্মহত্যা করেছে বলে ধারণা করছে তার পরিবার। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঐ এলাকায় গিয়ে লাশটি নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।