রাঙামাটিতে মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে শ্রদ্ধা


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০২:১০ পিএম, ২০২২-০৪-১৭

রাঙামাটিতে মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে শ্রদ্ধা

॥ মো. সোহরাওয়ার্দী  সাব্বির ॥

আজ ঐতিহাসিক মুজিব নগর দিবস। ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন।

দিনটি উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন  দলীয় নেতাকর্মীরা।

রবিবার (১৭এপ্রিল) সকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এই  পুষ্পস্তবক অর্পণ করেন। 

এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা,   সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান,  জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন,  সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা সহ জেলা আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য-১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।  আন্তর্জাতিক সমর্থন আদায়ে এই সরকারে ভূমিকা ছিল অপরিসীম।