নিজস্ব প্রতিবেদক | ০৩:৩২ এএম, ২০২২-০৪-০৬
দীর্ঘদিন পর পার্বত্য রাঙামাটি জেলায় নতুন নেতৃত্বের হাতে সাংগঠনিক দায়িত্ব দিয়ে ১০১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল।
মঙ্গলবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারন সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নূর জাহান বেগম পারুলকে রাঙামাটি জেলা মহিলা দলের সভাপতি, ছালেহা আক্তারকে সাধারন সম্পাদক ও বাবলী ইয়াসমিনকে সাংগঠনিক সম্পাদক করে সর্বমোট ১০১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করার কথা জানানো হয়।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে রাখা হয়েছে কাপ্তাই উপজেলার বাসিন্দা নূর নাহার বেগম, সহ-সভাপতি হিসেবে মনোয়ারা বেগম, নন্দিতা দাশ, ইয়াছমিন আক্তার, মায়াদেবী চাকমা, মাহিমা আক্তারা, লাভলী আক্তার ও সালমা আক্তার মুন্নীর নাম উল্লেখ রয়েছে।
সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদ মরিয়ম আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক আকলিমা বেগম, বিলকিস আক্তার, রোজী আক্তার, জেসমিন আক্তার, কুলসুম আক্তার, নাজমা বেগম, পারুল আক্তার ও নাইমা কামালের নাম উল্লেখ রয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন কোকিলা চাকমা, আসমা বেগম, মালা বেগম, নাছিমা আক্তার।
এদিকে, সদ্য সাবেক হওয়া সভানেত্রী মিনারা বেগম ও সাধারন সম্পাদক সাহিদা আক্তারকে কমিটিতে ১ ও ২ নং সাধারন সদস্য হিসেবে রাখা হয়েছে।
এদিকে সভাপতির দায়িত্ব পাওয়া নুর জাহান বেগম পারুল তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, প্রথমেই আমি শোকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে। আজকের কেন্দ্র ঘোষিত রাঙামাটি জেলা মহিলাদলের নবগঠিত কমিটিকে অনুমোদন দেয়ার জন্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে জেলা বিএনপি ও অংগসংগঠনের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস আপা ও কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক সুলতানা আপার প্রতি।
অভিনন্দন জানাচ্ছি প্রানপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রাঙামাটি জেলার তৃনমুলের সকল নেত্রী ও মা’বোনদের। এইগুরুত্বপূর্ণ ায়িত্ব পালন করতে সকলের নিকট দোয়া ও সহযসহযোগিতাও কামনা করেছেন পারুল।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited