নিজস্ব প্রতিবেদক | ০১:৩৭ এএম, ২০২২-০৪-০৬
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার রুমা উপজেলায় বসবাসরত অসহায় ও দুঃস্থ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৫ এপ্রিল ২০২২) রুমা সেনা জোনের উদ্যোগে রুমা উপজেলার উপজেলা কমপ্লেক্স মাঠে ১০০ টি অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ২ কেজি খেজুর, ১.৫০০ কেজি ছোলা, ১.৫০০ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি পিয়াজ, ৫০০ গ্রাম মুড়ি এবং ৫০০ গ্রাম সেমাই প্রদান করা হয়। রুমা উপজেলার অসহায় মুসলিম পরিবারের মুখে হাসি ফোটানোর পাশাপাশি অন্যান্য সাধারণ জনগনের জন্যে এধরনের উন্নয়নমূলক কার্যক্রম সেনাজোন প্রতিনিয়ত পরিচালনা করে আসছে।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাছান শাহরিয়ার ইকবাল, পিএসসি, জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি, ক্যাপ্টেন অনিন্দ্য ইমতিয়াজ, ক্যাপ্টেন মোঃ শাহরিয়ার হোসেন সজীবসহ রুমা জোনের অন্যান্য সদস্যবৃন্দ, রুমা উপজেলা চেয়ারম্যান উদ্ভ্রাচিং মার্মা, ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান কম, মহিলা ভাইস চেয়ারম্যান নুমাউ মার্মা, রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, ২নং সদর ইউনিয়ন চেয়ারম্যান, রুমা শৈমং মার্মা, মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল জলিল এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রুমা সেনা জোন এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাছান শাহরিয়ার ইকবাল, পিএসসি বলেন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের রুমা উপজেলায় বসবাসকারী সকলের সমপ্রীতির বন্ধন অটুট রাখার পাশাপাশি এই এলাকায় বসবাসকারী সকলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষে রুমা জোনের সেনাবাহিনী বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এর ভবিষ্যতেও সেনাবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited