নুরুল কবির | ০৭:০৪ পিএম, ২০২০-১০-১০
বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আবারো প্রাণ গেল বাচমং মারমা (৩৪) নামে এক জেএসএস কর্মীর। শনিবার সন্ধ্যার দিকে জেলার সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাচমং মারমা (৩৪)। পেশায় তিনি একজন এলাকার পল্লী চিকিৎসক ছিলেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় সশস্ত্র একটি সন্ত্রাসী গ্রুপ জামছড়ি বাজার এলাকায় হানা দেয়। এ সময় বাচমং মারমা তার ফার্মেসী দোকানে ছিলেন। সন্ত্রাসীরা দোকানে ঢুকে বাচমংকে গুলি করে হত্যার পর ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনার পর জামছড়ি এলাকায় সেনাবাহিনী ও পুলিশী টহল জোরদার করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি মেম্বার ক্ল্যশৈমং মারমা। তবে এই হত্যাকান্ড কারা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি।
রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং প্রু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দোকানে অবস্থানকালে পল্লী চিকিৎসক বাচমং নামে একজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited