বান্দরবান প্রতিনিধি | ০৮:৪৮ পিএম, ২০২২-০৩-২৭
॥ বান্দরবান প্রতিনিধি ॥
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বান্দরবানে নদী রক্ষার অভিযান পরিচালিত হয়েছে। ক্লিন রিভার বাংলাদেশ বান্দরবান জেলার অধিনায়ক এবং চট্টগ্রাম বিভাগের বিভাগীয় অধিনায়ক মো.রেদুয়ান আল হোসাইন (সৌরভ) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
শনিবার (২৬ মার্চ) স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে একটি র্যালী নিয়ে বান্দরবান বাজারের ১নং গলির পাশ দিয়ে হেঁটে সাংগু নদীর চরে সবাই একত্রিত হয়ে নদীর আশপাশ এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে। এ অভিযানে বান্দরবানের অনেক নদীপ্রেমী যুক্ত হয় এবং সবাই ক্লিন রিভার বাংলাদেশের একটি শপথবাক্য পাঠ করেন।
ক্লিন রিভার বাংলাদেশ বান্দরবান জেলার অধিনায়ক এবং চট্টগ্রাম বিভাগের বিভাগীয় অধিনায়ক মো.রেদুয়ান আল হোসাইন (সৌরভ) বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের নদীকে মায়ের মতো করে ভালোবাসতে হবে,নদী আমাদের মায়ের মতো। কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এরপর বক্তব্য রাখেন কো অধিনায়ক তিথি দাশ। তিনি খুবই চমৎকারভাবে নদীর ভালোবাসাকে তুলে ধরেন এবং বলেন সাংগু নদী ধীরে ধীরে মৃত হয়ে যাচ্ছে। এসময় তিনি আরো বলেন, আমাদের বান্দরবানের সাংগু নদীকে দখল আর দুষণের হাত থেকে রক্ষা করা না গেলে একদিন বান্দরবানের প্রাণ হারিয়ে যাবে।
অভিযানে প্রায় ১৫টনের মতো পলিথিন ও প্লাস্টিক দ্রব্য অপসারণ করে ক্লিন রিভার বাংলাদেশ বান্দরবান জেলার সদস্যরা।
পরিচ্ছন্নতা অভিযান শেষে সকলে ক্যাচিংঘাটা এলাকায় গিয়ে বিভিন্ন নৌকার মাঝিকে এবং নদীর আশেপাশের জনসাধারণকে নদীকে দূষণ না করার জন্য সচেতন করে এবং নদীর গুরুত্ব নিয়ে আলোচনা করে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited