নিজস্ব প্রতিবেদক | ১০:৪৪ পিএম, ২০২০-০৮-৩১
সামগ্রিক পরিস্থিতির বিষয় নিয়ে ব্যবসায়ী ও পরিবহন মালিক সমিতি এবং বাজার কমিটি নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেছে বান্দরবান সেনা জোন। সোমবার (৩১ আগষ্ট) সকাল ১০টায় বান্দরবান সেনা জোনের জোন কমান্ডারের উপস্থিতিতে আলোচনা সভায় অংশগ্রহণ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রতিনিধিগণ।
উপস্থিত সকলের বক্তব্য শুনার পরে বান্দরবান সেনা জোন কমান্ডার বলেন, চাঁদাবাজদের সনাক্ত করনের তৎপরতা আমাদের অব্যহত রয়েছে। আপনারা কোন ভয় পাবেন না। আইন শৃংখলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। এছাড়াও তিনি চাঁদাবাজদের তথ্য প্রদানের জন্য সকলের প্রতি সহযোগীতা প্রদানের আহবান জানান।
কাঠ ব্যবসায়ী সমিতির সেক্রেটারী বলেন, সেনাবাহিনী আছে বলে আমরা বান্দরবানবাসী নিরাপদ। প্রায় দশ হাজার মানুষ এ ব্যবসার সাথে বিভিন্ন ভাবে সম্পৃক্ত। সেনাবাহিনী সহযোগিতা করে বলেই এসব মানুষ আজ ভালভাবে চলতে পারছে। এছাড়াও মত বিনিময় সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ সম্প্রীতির বান্দরবান গড়ার অঙ্গীকার নিয়ে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় কাঠ, বাঁশ ব্যবসায়ী, সকল পরিবহন মালিক সমিতি এবং বাজার কমিটি নেতৃবৃন্দদের সাথে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited