বঙ্গবন্ধুর জন্মদিনে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ৬ বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরন


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৪১ পিএম, ২০২২-০৩-১৭

বঙ্গবন্ধুর জন্মদিনে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ৬ বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে রাঙামাটি সেনা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে জেলার ৬টি বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সেনা রিজিয়নের প্রান্তিক হল প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন (এনডিসি পিএসসি) বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেন।

এ সময় তিনি বলেন, প্রাথমিক স্তরের শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে সুশিক্ষিত ও দক্ষ প্রজন্ম হিসাবে গড়ে তুলতে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী অতীতেও সাধারন মানুষের কল্যাণে কাজ করেছে ভবিষ্যতেও সেটি অব্যাহত রাখবে। 

শহরের ৬টি বিদ্যালয়ের মোট ৪হাজার ৩শত জনের অধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষামূলক ও বিনোদনমূলক বই বিতরণ করা হয়।