নুরুল কবির | ০৬:২৯ পিএম, ২০২০-১০-১০
আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বান্দরবানে বিভিন্ন উন্নয়নমুলক কাজ করছে বীর বাহাদুর ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে বান্দরবানের পাবত্য জেলার দূর্গম থানচি কলেজের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নের জন্য আর্থিক অনুদান দিয়েছে এই বীর বাহাদুর ফাউন্ডেশন।
শনিবার সকালে পার্বত্যমন্ত্রীর বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে থানচি কলেজের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি খলিলুর রহমান সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বীর বাহাদুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলু এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বীর বাহাদুর ফাউন্ডেশনের পৃষ্টপোষক অমল কান্তি দাশ, বীর বাহাদুর ফাউন্ডেশনের উপদেষ্টা রোটারিয়ার আনিসুর রহমান (সুজন), থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা, থানচি কলেজের অধ্যক্ষ পল ধমিনিক ত্রিপুরাসহ থানচি কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দরা। এসময় বীর বাহাদুর ফাউন্ডেশনের পক্ষ থেকে থানচি কলেজের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে ৫০হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
প্রসঙ্গত,২০১৮ সালে বান্দরবানে বীর বাহাদুর ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ৭ উপজেলার ৩শ জন শিক্ষার্থী বিনামূল্যে বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, তাছাড়া ৭টি উপজেলায় ১হাজার ৫শত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই,খাতা,কলম,ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছে এই সমাজসেবী সংগঠন
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited