নিজস্ব প্রতিবেদক | ০৯:৩১ পিএম, ২০২২-০৩-১৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে উপ পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে ক্বারী মাওলানা ওসমান গনি চৌধুরী, রিজার্ভ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা নঈম উদ্দিন এবং বিশেষ আলোচক হিসেবে বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা আরশাদুল ইসলাম ও কৃষি ফার্ম জামে মসজিদের খতিব নাজমুল হক ইয়ামেনীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। এসময় তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা করেন।
আলোচনা শেষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মাওলানা মহিউদ্দিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এদিকে প্রতিটি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। জেলার ৬২৯টি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে এবং উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় খতমে কোরআন, বঙ্গবন্ধুর জিবনী শীর্ষক আলোচনা, পুরষ্কার বিতরণ, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এছাড়াও বঙ্গবন্ধু ও তার পরিবার, একাত্তরে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং দেশ জাতির জন্য জেলার প্রতিটি মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited