নিজস্ব প্রতিবেদক | ০৭:২২ পিএম, ২০২২-০৩-১৭
রাঙামাটি জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক জয় ত্রিপুরা (২৫)কে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাঙ্গামাটি সদর হাসপাতালের প্রবেশ মুখে এই ঘটনা সংগঠিত হয়। তার বাবার নাম খোকন মনি ত্রিপুরা। তার বাড়ি শহরের দেবাশীষ নগর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে রাঙ্গামাটি সদর হাসপাতালের প্রবেশ মুখে জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক জয় ত্রিপুরা দাঁড়িয়ে ছিলো।
এসময় কয়েকজন দুর্বৃত্তরা হঠাৎ এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এসময় জয় ত্রিপুরা মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে এক পর্যায়ে তাকে মাটিতে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতাল এলাকায় জয় ত্রিপুরা নামে এক যুবককে দুর্বৃত্তরা ছুড়িকাঘাটে হত্যা করে পালিয়ে যায়। তার বাড়ি শহরের দেবাশীষ নগর বলে জানা গেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে।
এদিকে সকালে এই ঘটনার খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালে জয় ত্রিপুরাকে দেখতে যান। এসময় তারা জয় ত্রিপুরা হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited