আল মামুন | ১২:৩৮ এএম, ২০২২-০৩-১৫
বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য অপতৎপরতার বিরুদ্ধে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ খাগড়াছড়ি জেলা শাখা। সোমবার (১৪ মার্চ ২০২২) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে প্রতিবাদ সমাবেশ করে।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্রসাঞো চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া,যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এমএ জব্বার এতে অংশ নেন।
এ সময় মহিলা বিষয়ক সম্পাদিকা ও পাজেপ সদস্য শতরূপা চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,সহ-দপ্তর সম্পাদক নুরুল আজম,সদস্য নুরুল্লাহ হিরো,আফতাব উদ্দিন চৌধুরী,শামীম চৌধুরী,মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা বাঁশরী মারমা,যুব মহিলা লীগের সভাপতি ফারজানা আজম,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ,সদর মহিলা আওয়ামীলীগের সভাপতি সুই চিং থুই মারমা, জেলা শ্রমিকলীগের আহবায়ক জানু সিকদার,জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক টিকো চাকমাসহ জেলা উপজেলার সিনিয়ন ছাত্রলীগ,যুবলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, অবৈধ পথে ক্ষমতা দখলের চেষ্টা সফল হবে না বিএনপির। ওয়াদুদ ভূইয়া পার্বত্য চট্টগ্রামকে নিয়ে বার বার নীল নকশার জাল বুনে। সাধারন মানুষকে ধোঁকা দেওয়ার পায়তারা সফল হবে না। কারন আওয়ামীলীগ শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ^াস করে আর বিএনপির হামলা,মারধর,হত্যার রাজনীতি করে। তাই সাধারন মানুষ বিএনপিকে প্রত্যাক্ষাণ করায় জনবিচ্ছিন্ন বিএনপি এখন জনগনের আস্থা হারিয়ে অবৈধ পন্থায় ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন আওয়ামীলীগ নেতারা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited