নুরুল কবির | ১২:২৭ এএম, ২০২২-০৩-১৫
বান্দরবানে গরীব ও অসহায় ১২পরিবারকে ঘর নির্মাণ করার জন্য টেউটিন প্রদান করেছে রোটারি ক্লাব অব বান্দরবান। ১৪ মার্চ (সোমবার) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে রোটারি ক্লাব অব বান্দরবান এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সুবিধা বঞ্চিত ১২পরিবারের হাতে এই টেউটিন প্রদান করেন।
এসময় অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, রোটারি ক্লাবের ৩২৮২গর্ভনর আবু ফয়েজ খান চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো.শফিকুর রহমান, রোটারী ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট মো.মহিউদ্দিন(পিএইচএফ), রোটারী ক্লাব অব বান্দরবানের সেক্রেটারী রোটারিয়েন তরুণ কান্তি দাশ, রোটারিয়ান আনিসুর রহমান সুজন(এম,এইচ,এফ), রোটারিয়ান মোঃ খলিলুর রহমান সোহাগ, রোটারিয়ান মোঃ ফারুখ আহম্মেদ চৌধুরী (পিএইচএফ), রোটারিয়ান সুজন চৌধুরী সনজয়সহ রোটারী ক্লাব অব বান্দরবানের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রোটারি ক্লাবের গর্ভনর আবু ফয়েজ খান চৌধুরী বলেন,গরীব ও অসহায়দের পাশে থেকে রোটারী ক্লাব অব বান্দরবান যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। সামাজিক ও উন্নয়নমুলক বিভিন্ন কাজসহ করোনা আর লকডাউনে গৃহবন্দীদের খাবারসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করে বান্দরবানের অসহায় ও গরীব জনসাধারণের পাশে রয়েছে রোটারি ক্লাব।
আর্তমানবতার সেবায় ইতিপূর্বে এই রোটারী ক্লাব অব বান্দরবান অনেক কাজ করে সাফল্যমন্ডিত করেছে এবং আগামীতে এই ধরণের কল্যাণমুলক কাজ করে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। এসময় তিনি সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী গরীব ও অসহায়দের পাশে থাকার আহবান জানান। অনুষ্ঠানে গরীব ও অসহায় ১২পরিবারকে ঘর নির্মাণ করার জন্য প্রতি পরিবারকে ৩ বান্ডিল করে টেউটিন প্রদান করে আয়োজকেরা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited