নিজস্ব প্রতিবেদক | ১২:০৩ এএম, ২০২২-০৩-১২
পার্বত্য চট্টগ্রামের একটি পরিবারও আর অন্ধকারে থাকবে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি)। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এমন প্রতিশ্রুতির সুফল পেতে শুরু করেছে বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত সাতটি গ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর প্রায় এক হাজার পরিবার। তারা এখন অন্ধকার থেকে আলো মুখ দেখবে। তাদের জীবনযাত্রার মান অনেকাংশে বদলে যাবে।
শুক্রবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি) দূর্গম বাঘাইছড়ির উপজেলার সাতটি গ্রাম তালুকদার পাড়া, জীবতলী, শিলোমুড়া, রাবার বাগান, মধ্যম বাঘাইছড়ি ও পৌরসভার আশেপাশের এক হাজার পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, রাঙ্গামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী-১ সাইফুর রহমান, বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমা, সংশ্লিষ্ট ঠিকাদার দানবীর চাকমাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।প্রকল্পটি পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বাস্তবায়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটির বিদ্যুৎ বিভাগ কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে।
নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করতে গিয়ে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। পাহাড়ের প্রতিটি গ্রামের একটি পরিবারও অন্ধকারে থাকবে না। সেই লক্ষ নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তাই প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়নসহ গ্রামে গ্রামে নতুন সংযোগ স্থাপিত হচ্ছে। যেখানে খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না, সেখানে বিনামূল্যে সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করতেও উদ্যোগ নিয়েছে সরকার। এতে করে গ্রামের সাধারণ মানুষ আলোয় আলোকিত হচ্ছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited