আল মামুন | ১২:০২ এএম, ২০২১-১২-১১
বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে বিক্ষোভ মিছিল সমাবেশ করে কুশপুত্তলিকা দাহ করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১) বিকেলে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বর মুক্ত মঞ্চের সামনে সমাবেশ করে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করে কর্মসূচী পালন করে। সমাবেশ বেশ থেকে ছাত্রলীগ নেতা তাদের বক্তব্য থেকে বিভিন্ন সময় পরিকল্পিত ভাবে স্বাধীনতা বিরোধী অপশক্তি ছাত্রশিবির ও ছাত্রদল ক্যাডারদের স্বশস্ত্র হামলায় ছাত্রলীগ নেতাদের হত্যার রায় ঘোষনার দাবী জানান।
একই সাথে বিএনপি ও দেশ বিরোধীরা মিলে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে উল্লেখ করে সে ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রলীগ প্রস্তুত বলে হুশিয়ারী জানান ছাত্রলীগ নেতারা।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার নেতৃত্বে এতে কমিটির যুগ্ম আহবায়ক মনির হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরা,আহবায়ক কমিটি সদস্য অর্নব ত্রিপুরা টুটুল,সদর উপজেলা সাধারণ সম্পাদক ক্যজাই মারমা ও পৌর,ইউনিয়নের ছাত্রলীগে নেতাকর্মীরা এতে অংশ নেয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited